বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ| রোববার সকালে লাউহাটী ইউনিয়নের স্বল্পলাড়ু গ্রামের ফাকা মাঠের মাঝখানে নতুন কবর স্থানের ভিতরে অজ্ঞাত যুবতীর (৩০) লাশ দেখে  স্থানীয় জনগন  পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে| এলাকাবাসী ও পুলিশ  ধারণা করছে  দুস্কৃতিকারীরা মহিলাটিকে হত্যা করে ওই স্হানে  রেখে যায়|  লাশটির মুখে রক্তাক্ত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে|
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ তদন্ত আজাহার ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি ।  লাশের মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো      অস্ত্রের   আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে| এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি| তবে  হত্যাকারী যেই হোক তাদেরকে দ্রুত  গ্রেপ্তার করতে সক্ষম হবো।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রায়পুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের উপকূলীয় বিভিন্ন এলাকায় দীর্ঘদিন