শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আটঘরিয়ায় তিলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা, দেড় মাসের মৌসুমে জমজমাট বাজার

পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদপুর রায়পুর গ্রামে মৌমাছিদের খাদ্য চাহিদা মেটাতে তিলের মাঠে বসানো হয়েছে ১৩৭টি মধুর বক্স (মৌচাক)। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে আসা মৌয়ালরা এসব বক্সের মাধ্যমে তিল ফুল থেকে মধু সংগ্রহ করছেন।
মৌয়ালরা জানান, মৌমাছিদের খাদ্য চাহিদা মেটানো এবং বাণিজ্যিকভাবে মধু উৎপাদনের লক্ষ্যে তারা প্রতি মৌসুমে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। তিল ফুল মৌমাছির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্য হওয়ায় চাঁদপুর রায়পুর এলাকায় পর্যাপ্ত তিলের আবাদ থাকায় তারা এখানে এসেছেন। তারা প্রায় দেড় মাস অবস্থান করে মধু সংগ্রহ করবেন।
বর্তমানে তিলের মধুর বাজার বেশ চাঙ্গা রয়েছে। মানভেদে প্রতি কেজি তিলের মধু ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। বিশুদ্ধ ও ভালো মানের মধুর চাহিদা থাকায় পাইকারি ও খুচরা—দুই বাজারেই এর কদর রয়েছে।
মৌয়ালদের একজন বলেন, “মৌমাছিদের জন্য পর্যাপ্ত ফুল থাকলে মধুর উৎপাদন ভালো হয়। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলনের আশা করছি।”
এ বিষয়ে আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না বলেন, “তিলের ফুল মৌমাছির জন্য অত্যন্ত উপযোগী একটি উৎস। এখানে মৌয়ালদের অবস্থান ও মধু সংগ্রহ কার্যক্রম শুধু বাণিজ্যিকভাবে লাভজনকই নয়, বরং তিল ফসলের পরাগায়নে সহায়তা করে ফলন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবহাওয়া অনুকূলে থাকলে এ অঞ্চলে তিলের মধুর ভালো উৎপাদন আশা করা যাচ্ছে।”
স্থানীয় কৃষকরাও এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা জানান, মৌমাছি তিল গাছের পরাগায়নে সহায়তা করায় ফলনও ভালো হচ্ছে।
এদিকে, মৌসুমজুড়ে মধু সংগ্রহকে কেন্দ্র করে এলাকায় এক ধরনের কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং