বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

রংপুর, ০৪ মে ২০২৬: রংপুর মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৩ মে ২০২৬ তারিখ রাতে কোতয়ালী থানার সদর হাসপাতাল মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জিন্নাত আলী। এসময় ইয়াবা সেবনের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ পিপুল (২৭), মোঃ মোন্নাফ আলী (৩২), মোঃ রায়হান (২৫) এবং মোঃ সিয়াম (২৩)।
অপরদিকে, একই দিন হাজীরহাট থানাধীন বখতিয়ারপুর উচাটারি এলাকায় ডিবি পুলিশের আরেকটি পৃথক অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ জিয়াউল হকের অংশগ্রহণে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ মনজিল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধর্মপাশায় ৭ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও ১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১১০ প্রাথমিক বিদ্যালয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা একটি হাওর বেষ্টিত উপজেলা।যা আয়তনের দিকে অনেক