মঙ্গলবার,২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘শান্তিময় ভবিষ্যৎ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রেসক্লাব।
রোববার (৩ মে) সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পিআইও হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হামিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিয়াউর রহমানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
এছাড়াও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রাজ্জাক মাহমুদ, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, দপ্তর সম্পাদক আফজাল শরীফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, সাহিত্য বিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ, সাংবাদিক আল আমিনসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।
আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতা একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নানা প্রতিকূলতা ও ঝুঁকি মোকাবিলা করে গণমাধ্যমকর্মীরা সমাজের সত্য তুলে ধরছেন। বক্তারা মুক্ত ও স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় গণমাধ্যমকর্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টিকাদারের খামখালীপনা বিকল্প সড়ক না করে নিম্নমানের ব্রিজ নির্মাণ,ও কালক্ষেপণে খালের দুপাশের গ্রামবাসীর চরম ভোগান্তি

ঝালকাঠির , সুতালরি- চৌপালা রোডের  চৌপলা বাজারের কাছে কোটি কোটি