বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মুকসুদপুরে এলজিইডির তত্ত্বাবধানে অবহেলিত সড়কের কার্পেটিং কাজ দ্রুতগতিতে: নির্বাহী প্রকৌশলীর কঠোর তদারকিতে মান নিশ্চিত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এলজিইডির তত্ত্বাবধানে দীর্ঘদিনের অবহেলিত ননীক্ষীর ইউনিয়নের গোয়ালগ্রাম (সুভাষ মন্ডলের বাড়ি) থেকে পাতলা গোয়ালগ্রাম (আন্তোন শিকদারের বাড়ি) পর্যন্ত প্রায় ২ হাজার মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের গুরুত্বপূর্ণ সড়কটির কার্পেটিং কাজ এখন দৃশ্যমান অগ্রগতিতে দ্রুতগতিতে এগিয়ে চলছে।
সরেজমিনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে পরিদর্শনে গিয়ে দেখা যায়, সড়ক নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারি নীতিমালা ও এলজিডির নির্ধারিত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে কাজ বাস্তবায়ন করছে। উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং প্রতিটি ধাপে গুণগত মান নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
বিশেষ করে গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক-এর সার্বক্ষণিক তদারকি এবং মুকসুদপুর উপজেলা প্রকৌশলী বি. এম. মাহমুদুল হাসান-এর নিবিড় মনিটরিংয়ের ফলে সড়কটির কাজের মান শতভাগ বজায় রাখা সম্ভব হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। প্রকৌশলীদের এই কার্যকর তদারকি কাজের গতি ও মান—উভয়ই নিশ্চিত করছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে এই সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, বর্তমানে যেভাবে মানসম্মতভাবে কাজ এগোচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট।
সড়ক ব্যবহারকারী নীলরতন বালা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করছে। মানের কোনো ঘাটতি নেই। তিনি প্রকৌশলী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গোয়ালগ্রামের সাধন দাস বলেন, এই সড়কটি পাকা করার জন্য আমরা বহু বছর অপেক্ষা করেছি। এখন মান বজায় রেখে দ্রুত কাজ হওয়ায় আমরা আনন্দিত।
স্মৃতি লতা বিশ্বাস বলেন, এ সড়কের কাজ আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা চাই কাজটি একই মান ধরে দ্রুত শেষ হোক।
এলাকাবাসী এ উন্নয়ন কার্যক্রমের জন্য গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এমপি সেলিমুজ্জামান মোল্যা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং