ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় বিশেষ অভিযানে ১৭০ (একশত সত্তর) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) ইউনিট। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোঃ আঃ হাইসহ সংগীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল।
গ্রেফতার হওয়া দুইজন হলেন—
১. মোঃ রুবেল হাওলাদার (৩২)
পিতা: মোঃ ইউনুস হাওলাদার
মাতা: মোসাঃ পারভীন বেগম
স্থায়ী ঠিকানা: বামনীকাঠী ৬নং ওয়ার্ড, থানা কোতয়ালী, জেলা বরিশাল
বর্তমান ঠিকানা: পল্লী বিদ্যুৎ গ্রীন সিটি, (নজরুলের বাড়ির ভাড়াটিয়া), থানা আশুলিয়া, জেলা ঢাকা
২. মোঃ হিমেল সিকদার রাজা (২৫)
পিতা: মোঃ বাবুল সিকদার
মাতা: নাছিমা আক্তার লুৎফা
ঠিকানা: কাঠগড়া সিকদারপাড়া, থানা আশুলিয়া, জেলা ঢাকা
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে চলমান নজরদারির পর গত ২৬ এপ্রিল ২০২৬ খ্রি. রাত ২৩:২৫ ঘটিকায় নরসিংহপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়া ও আশপাশের এলাকায় অবৈধভাবে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণ সমাজকে রক্ষা করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান আরও ব্যাপকভাবে পরিচালিত হবে।


