মাদকবিরোধী বিশেষ অভিযানে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি প্রাইভেটকার তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১৪। এ ঘটনায় চার মাদককারবারিকে আটক করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গতকাল ২৬ এপ্রিল ( রবিবার) ২০২৬ রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ঈশ্বরগঞ্জ থানার চৌরাস্তা মোড় এলাকায় সিপিএসসি, র্যাব-১৪’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় একটি Probox গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে গাড়ির বডির সঙ্গে কৌশলে ফিটিং করা অবস্থায় ২৫ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ সাদ্দাম সরকার (৩৩), মোজাম্মেল (২২), মোঃ আলা উদ্দিন মিয়া (২০) এবং মোঃ নয়ন সরকার (১৯)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানা গেছে।
র্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


