শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহের হালুয়াঘাটে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে ফুলপুর-হালুয়াঘাট সড়কের নাগলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মাসুদ মিয়া (২৮) ও এসএম অনিক ইসলাম (২৭)। তারা উভয়ই ফুলপুর উপজেলার চরপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে প্রায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
এ ঘটনায় হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং