শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাগুরায় মসজিদের ইমামের মোটরসাইকেল চুরি: উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মাগুরা শহরের স্টেডিয়াম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম মাওলানা মুহিব্বুল্লাহ মাহমুদী সাহেবের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরির ঘটনা ঘটেছে। প্রকাশ্য দিবালোকে চোর চক্রের এমন দুঃসাহসিক কর্মকাণ্ডে মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।জানা গেছে, প্রতিদিনের ন্যায় ইমাম সাহেব তাঁর মোটরসাইকেলটি মসজিদের নির্ধারিত স্থানে রেখে নামাজ ও সংশ্লিষ্ট কাজ পরিচালনা করছিলেন। কাজ শেষে ফিরে এসে তিনি দেখেন তাঁর ব্যবহৃত গাড়িটি আর সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি এবং আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাইয়ের চেষ্টা করেও সেটির কোনো তাৎক্ষণিক সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ চোর চক্র সুযোগ বুঝে গাড়িটির লক ভেঙে নিয়ে পালিয়ে গেছে।একজন ধর্মীয় ব্যক্তিত্ব এবং সম্মানিত ইমামের মালামাল চুরির ঘটনায় এলাকাবাসী হতবাক। স্থানীয়রা বলছেন, মসজিদের মতো পবিত্র জায়গার সামনে থেকে যদি এভাবে মোটরসাইকেল চুরি হয়ে যায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তারা দ্রুত চোর শনাক্ত করে মোটরসাইকেলটি উদ্ধারে মাগুরা জেলা পুলিশ ও ডিবি পুলিশের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং