গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে জুনদহ উচ্চ বিদ্যালয় ও গৃধারীপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রবেশপত্র না পাওয়ার ঘটনায় শিক্ষার্থী বিক্ষোভ সড়ক অবরোধসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর অবশেষে শিক্ষার্থীদের হাতে রাতেই পৌছে দেওয়া হয় প্রবেশপত্র। প্রবেশপত্র পেয়েছেন জুনদহ উচ্চ বিদ্যালয়ের ১৮ জন পরীক্ষার্থী ও গৃধারীপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ে পেয়েছেন ৩৬ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র দেওয়ার এবিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাকিবুল হাসান।
এদিকে রাতেই এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী শেখ জাবের আহমেদ তার ব্যবহৃত ইউএনও পলাশবাড়ী ফেসবুক আইডি হতে এ বিষয়ে সকলের অবহিত করেন তা তুলে ধরা হলো।
সম্মানিত পলাশবাড়ীবাসীর জ্ঞাতার্থে প্রবেশপত্র না পাওয়ায় উদ্ভুত পরিস্থিতি ও উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মকাণ্ড সম্পর্কে অবহিতকরণ।
জুনদহ উচ্চ বিদ্যালয়ের ব্যাপারে গৃহীত পদক্ষেপ
গত ২০/৪/২০২৬ তারিখ আনুমানিক বিকাল তিনটায় জনদহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর কার্যালয়ে এসে প্রবেশপত্র এখন পর্যন্ত প্রদান করা হয়নি মর্মে জানান। উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিকভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও দিনাজপুর শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা সাথে কথা বলে জুনদহ বিদ্যালয় ব্যাপারে জানতে চান। বিদ্যালয়ের প্রবেশপত্র সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে এবং রাতের মধ্যেই প্রদান করা হবে মর্মে বোর্ড থেকে জানানো হয়। পরীক্ষার একদিন আগে প্রবেশপত্র না দেয়ার ব্যাপারটি কেন কর্তব্যে অবহেলা মর্মে গণ্য হবে না তা জানতে প্রতিষ্ঠান প্রধান শিক্ষক বরাবর কারণ দর্শানো নোটিশ প্রেরণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কে নির্দেশনা প্রদান করা হয়।
রাত ১১ টায় জনদহ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রবেশপত্র প্রদানের ব্যাপারে তার গৃহীত কার্যক্রম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। বোর্ডে অবস্থানরত জনদহ বিদ্যালয়ের কৃষি শিক্ষক কর্মচারী থেকে ভবিষ্যতের প্রার্থীর ব্যাপারে নিশ্চিত হওয়া মাত্র সময় নষ্ট না করে উপজেলা নির্বাহী অফিসার জুনদহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্র কোমরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিবের সাথে কথা বলে প্রবেশপত্র ডাউনলোড পূর্বক দ্রুততার সাথে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পলাশবাড়ীতে আসতে বলেন।
২১/৪/২৬ তারিখ রাত ৩ টায় কোমরপুর কেন্দ্র সচিবের নিকট থেকে প্রাপ্ত 18 টি প্রবেশপত্র জুনদহ বিদ্যালয়ের শিক্ষক বরিশাল ইউনিয়ন চেয়ারম্যান ইউপি মেম্বার এর উপস্থিতিতে হস্তান্তর করা হয়। এবং সংশ্লিষ্ট সকলকে বিনা ব্যর্থতায় প্রবেশপত্র গুলো ফজরের আযানের আগেই সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিকট পৌঁছাতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
রাত পাঁচটায় জন্য স্কুলের শিক্ষক রফিক প্রবেশপত্রগুলো যথাযথ ভাবে পৌঁছানো হয়েছে মর্মে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদকে অবহিত করেন।
গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এর ব্যাপারে গৃহীত পদক্ষেপ : গত ২০/৪/২৬ তারিখ রাত ৯ টায় গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এর এসএসসি পরীক্ষার্থীগণ প্রবেশপত্র না পাওয়ায় সড়ক অবরোধ করেছে মর্মে জ্ঞাত হয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ দ্রুততার সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও দিনাজপুর বোর্ডে যোগাযোগ করে অনলাইন কার্যক্রম নিষ্পত্তি করে আন্দোলন রত শিক্ষার্থীদের সাথে কথা বলতে অবরোধের স্থানে যান। শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের জন্য নির্ধারিত কেন্দ্র পলাশবাড়ী এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সহায়তায় প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষার্থীদের মাঝে বিতরণ নিশ্চিত করেন এবং যে সকল পরীক্ষার্থী প্রবেশপত্র পাইনি তাদের অতি দ্রুত প্রবেশপত্র পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের অনুরোধ করেন।
সকল পরীক্ষার্থী প্রবেশপত্র পেয়েছে মর্মে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ কে বিদ্যালয় থেকে অবহিত করা হয়।
এসএসসি পরীক্ষার মত একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় প্রবেশপত্র প্রদানের ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এহেন গাফিলতি কর্তব্যে অবহেলার শামিল। উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণে উপজেলা প্রশাসন সচেষ্ট থাকবে। এসএসসি পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা রইলো।
উল্লেখ্য, পলাশবাড়ীতে উপজেলার মোট ৫ টি কেন্দ্রে এসএসসি সমমান পরীক্ষায় ৩ হাজার ১৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।


