শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাগুরায় রিকশার আড়ালে মাদক ও অভিনব প্রতারণা: সজিবের কবলে সাধারণ মানুষ

মাগুরা পৌর এলাকায় রিকশা চালানোর আড়ালে ভয়ংকর মাদক ইয়াবা ব্যবসার অভিযোগ উঠেছে সজিব নামের এক যুবকের বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে, এই যুবক কেবল মাদক ব্যবসাই নয়, বরং ইয়াবা দেওয়ার কথা বলে মানুষকে প্লাস্টিকের তৈরি নকল ট্যাবলেট দিয়েও বড় ধরনের প্রতারণা করে আসছে। সম্প্রতি তার নিজেরই এক ঘনিষ্ঠ বন্ধু এই প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযুক্ত সজিবের বাবার নাম আব্দুর রহিম। তার বাড়ি মাগুরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের পারলা গ্রামের খালকূলপাড়া মহল্লায়।স্থানীয় সূত্রে জানা গেছে, সজিব শহরের বিভিন্ন অলিগলিতে রিকশা চালানোর ছদ্মবেশে মাদকসেবীদের সাথে যোগাযোগ রক্ষা করে। সে রিকশায় যাত্রী তোলার নাম করে সুকৌশলে ইয়াবা সরবরাহ করে থাকে। এই প্রতারণার শিকার হয়েছেন তার এক নিকটবর্তী বন্ধু, যিনি মাগুরা জেলা মাংস ব্যবসায়ীর সহযোগী হিসেবে কর্মরত। জানা যায়, সজিব তাকে ইয়াবা দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিলেও বিনিময়ে সুকৌশলে প্লাস্টিকের তৈরি নকল ট্যাবলেট ধরিয়ে দেয়। নিজের বন্ধুর সাথে এমন জালিয়াতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পারলা ও খালকূলপাড়া এলাকার সচেতন মহল জানিয়েছে, সজিবের এই দ্বিমুখী অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। একদিকে সে মাদক ছড়িয়ে দিচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষকে প্রতারণার জালে ফেলছে। রিকশাচালক হওয়ায় এবং মাদকের কারবারটি গোপনীয় হওয়ায় ভুক্তভোগীরা সচরাচর তার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায় না।মাগুরা জেলা পুলিশের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণার মধ্যেও সজিবের মতো কারবারিরা কীভাবে দাপিয়ে বেড়াচ্ছে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অতি দ্রুত এই প্রতারক ও মাদক কারবারিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং