শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কালাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নারী গ্রেফতার

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোছা: ফাতেমা (২৩) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উপজেলার কালাই পূর্বপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ফাতেমা কালাই পূর্বপাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে।
এ বিষয়ে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম জানান, আটক ফাতেমার বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং