শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বর্ষবরণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৈশাখী মেলা

 কিশোরগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, গরুর গাড়িতে নববধূর বাপের বাড়ি যাত্রা, ধানকাটা কৃষকের প্রতিকৃতি—সবই ছিল আলাদা আকর্ষণ।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১ আসনের এমপি মাজহারুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা   পুলিশ সুপার ড এস এম ফরহাদ হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিরা।
এর আগে অতিথি বৃন্দ পুরাতন স্টেডিয়ামে  বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় ৫০টি স্টল স্থান পেয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং