শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টাংগাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় স্বপন শিকদার(২৪) নামের এক অটোরিকশা (ভ্যান) চালক নিহত
বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন শিকদার উপজেলার এলেঙ্গা পৌরসভার মুসিন্দিয়া গ্রামের বাসিন্দা ও মো. খলিলুর রহমানের ছেলে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, বিকেলে ঢাকাগামী একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বপন শিকদারের মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং