নড়াইলে সাংবাদিকদের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা পুলিশের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার।
তিনি তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, খুনসহ বিভিন্ন অপরাধ দমন এবং কাগজবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি এসব বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।
পুলিশ সুপার বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সবসময় তৎপর রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিক,কামরুজ্জামান ও রকিবুল হাসান।
এছাড়া নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।


