বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আশাশুনির হেতাইল বুনিয়ায় ১৬ প্রহরব্যাপী তারক ব্রহ্মের মহা নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের হেতাইল বুনিয়া সর্বজনীন শ্রী শ্রী বাসন্তী ও রাধা গোবিন্দ মন্দিরে তিন দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্মের মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার, সোমবার ও মঙ্গলবার (২৯, ৩০ ও ৩১ মার্চ) ব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অরবিন্দু গাইনের সভাপতিত্বে এবং নীলকণ্ঠ গাইনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত নামকীর্তন দল পর্যায়ক্রমে অংশগ্রহণ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য
গৌর সুন্দর সম্প্রদায় (খুলনা) মাস্টার আনন্দ মোহন দাস,
রায় কিশোরী সম্প্রদায় (মাগুরা) মাস্টার রত্না বিশ্বাস,
গৌর বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় (যশোর) মাস্টার বিজলী রানী,
শান্তি মাতা অষ্টসখী সম্প্রদায় (দাকোপ) মাস্টার চন্দ্র মন্ডল,
শ্রী গুরু নির্মল ঠাকুর সম্প্রদায় (খুলনা) মাস্টার অনিমেষ মন্ডল,
বিমল কৃষ্ণ সম্প্রদায় (সাতক্ষীরা) মাস্টার সুশান্ত মন্ডল।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে এই মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হচ্ছে, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আশাশুনি থানা যুব সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলাম (মন্টু) এবং বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী আল মাহমুদ (টিক্কা)।
এছাড়াও উপস্থিত ছিলেন তুয়ারডাঙ্গা এইচ.এফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল, ইউপি সদস্য সত্য রঞ্জন বৈরাগী, সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক কৃষ্ণ পদ গাইন, কমল চন্দ্র গাইন, অরুণ কুমার বিশ্বাস, শিক্ষক হরিদাস গাইন, আইনজীবী সৌরেন্দ্রনাথ চ্যাটার্জী (এলএলবি), সহকারী শিক্ষক নিরোদ চন্দ্র মন্ডল, মাদিয়া পূজা মণ্ডপের সভাপতি সন্তোষ কুমার, অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ মন্ডল, পল্লী চিকিৎসক সুধীর কৃষ্ণ হালদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়েছে। আগামী—
📌 ১ এপ্রিল রাত ৮টায়: ধর্মীয় যাত্রাপালা “কৃষ্ণ হারা বৃন্দাবন” (পরিচালনায় এম এ হান্নান)
📌 ২ এপ্রিল রাত ৮টায়: ধর্মীয় যাত্রাপালা “সতী বেহুলা”
📌 ৩ এপ্রিল রাত ৮টায়: সামাজিক যাত্রাপালা “সাতপাকে সিঁদুর” (মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থা)
ধর্মীয় ও সাংস্কৃতিক এই মহোৎসব ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং প্রতিদিন বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং