নাটোরের নলডাঙ্গায় আগুনে ৬টি দোকান পুড়ে ছাই গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল এমরান খাঁন। অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
সোমবার ( ১৬ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার পাটুল বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাটুল বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ ফুয়াদের দোকানে আগুনের সুত্রপাত হয়। পরে মুহুত্বের মধ্যে আগুন পাশের মুদি দোকান, লাইব্রেরি ও কসমেটিকসের দোকান সহ ৬টি দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে মুহুত্বেই ৬ টি দোকান ঘর পুড়ে শেষ হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।


