বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন: র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা, বুড়িচং – ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তরুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বুড়িচং উপজেলার বাস্তবায়নে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সচেতনতামূলক র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা, যুব সংগঠন, দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নাগরিক অংশগ্রহণ করেন। র‍্যালিতে প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগান প্রদর্শনের মাধ্যমে জনগণকে দুর্যোগ প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

র‍্যালির পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাহেদুল আলম চৌধূরী, সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল হোসেন চৌধূরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা এবং ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম। এছাড়াও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং বাজার কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বিশেষভাবে বলেন, দুর্যোগ প্রস্তুতি শুধু সরকারের দায়িত্ব নয়, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন ও প্রস্তুত থাকতে হবে।

আলোচনা সভা শেষে বুড়িচং বাজারের মাস্টার মার্কেটে অগ্নিকাণ্ড মোকাবিলা বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর প্রক্রিয়া, জরুরি সঙ্কেত ব্যবহারের নিয়ম এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার কৌশল প্রদর্শন করেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ মহড়া দেখার মাধ্যমে বাস্তবিক পরিস্থিতিতে কীভাবে নিরাপদে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় তা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে জনগণকে দুর্যোগ মোকাবিলায় সচেতন করা এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্য ছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একমত হন যে, নিয়মিত মহড়া ও জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে বুড়িচংয়ে দুর্যোগ ঝুঁকি কমানো সম্ভব হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং