বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ পণ্য নিশ্চিত করার লক্ষ্যে পিরোজপুরে সমন্বিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। পিরোজপুর জেলা প্রশাসনের নির্দেশনায় জেলা সদরের সদর রোড ও কাপুরিয়াপট্টি এলাকায় কসমেটিকস, কাপড় ও জুতার বিভিন্ন দোকানে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
মনিটরিং চলাকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, লেবেলবিহীন পণ্য বাজারজাতকরণ, নিবন্ধন ব্যতীত ব্যবসা পরিচালনা এবং নকল লোগো ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রায়পুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের উপকূলীয় বিভিন্ন এলাকায় দীর্ঘদিন