শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

‎ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শাহাদাৎ এবং সম্পাদক সোহেল

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির ২০২৬ এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে ফলাফল ঘোষণা করা হলে সভাপতি পদে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. সোহেল আকন নির্বাচিত হন।
‎এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
‎ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন তার প্রতিদ্বন্দ্বী মো. মাহেব হোসেনকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মো. হারুন আর রশীদ তার প্রতিদ্বন্দ্বী মো. খান শহিদুল ইসলামকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
‎সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. সোহেল আকন তার প্রতিদ্বন্দ্বী মো. নাসিমুল হাসান ও বি. এম. আমিনুল ইসলামকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
‎যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মুঃ শামীম আলম, মো. মিজানুর রহমান মুবিন, মো. গোলাম সরওয়ার লিটন, মো. আনিসুর রহমান খান ও মো. নাছির উদ্দিন। এ পদে গোলাম সরওয়ার লিটন ও মিজানুর রহমান মুবিন নির্বাচিত হয়েছেন।
‎অর্থ সম্পাদক পদে মো. আরিফ হোসেন খান তার প্রতিদ্বন্দ্বী মো. শাহাদৎ হোসেনকে পরাজিত করে বিজয়ী হন। ভিজিল্যান্স সম্পাদক পদে মো. মোফাজ্জেল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন মো. নুরুল ইসলাম খানের সঙ্গে এবং তিনি নির্বাচিত হন।
‎লাইব্রেরি (গ্রন্থাগার) সম্পাদক পদে মো. ফিরোজ হোসাইন তার প্রতিদ্বন্দ্বী মো. মাসুম হাওলাদারকে পরাজিত করে বিজয়ী হন। ভর্তি সম্পাদক পদে আমির হোসাইন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করেন মো. ফয়সাল খানের সঙ্গে এবং তিনি নির্বাচিত হন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং