পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পৈত্রিক জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ভাই-বোনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-চরণী পত্তাশী গ্রামের মৃত হামেদ শেখের ছেলে মতিউর রহমান শেখ (৬০) ও তার স্ত্রী ফাহিমা বেগম (৫০)। গুরুতর আহত অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে মতিউর রহমান শেখের সঙ্গে তার ভাই জাহাঙ্গীর, ছিদ্দিক, আলমগীর ও বোন লিপি বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমির সীমানা ও অংশীদারিত্ব নিয়ে একাধিকবার শালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সোমবার মতিউর রহমান শেখ ঘর নির্মাণের উদ্দেশ্যে ইট এনে নিজের দাবি করা জমিতে রাখেন। এ সময় তার ভাই-বোন ও ভাইজি ইট রাখতে বাধা দেন। বিষয়টি নিয়ে প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষরা দা ও লাঠি দিয়ে মতিউর রহমান ও তার স্ত্রীকে মারধর করে গুরুতর জখম করেন। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। আহত মতিউর রহমান শেখ বলেন, “আমি আমার জমিতে ঘর তোলার জন্য ইট এনেছি। কিন্তু আমার ভাই-বোন ও চাচাতো ভাই বাধা দেয়। ইট সরাতে গেলে আমাদের


