শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, আর শান্তিতে ঘুমাবে, তা হতে পারে না’: স্বাস্থ্যমন্ত্রী

ছয় শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, আর শান্তিতে ঘুমাবে, এমনটা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে, রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজে হাম চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক গাইডলাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর প্রসঙ্গে তিনি এমন কথা বলেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুই ঘণ্টা এসি বন্ধ থাকা এবং কক্ষে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক মনে করেন তিনি।

তিনি আরও বলেন, বদ্ধ ঘরে কোনো অক্সিজেন ছিল না। তাহলে ছয়টা বাচ্চাকে সেখান থেকে সরিয়ে ফেলা উচিত ছিল, যখন একটা বাচ্চাকে নেওয়ার পরে ভালো হয়ে গেল, বাকি বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত ছিল। ছয়টা বাচ্চা পরপর মারা গেল। আর কর্তৃপক্ষ সেই কক্ষটি পরিদর্শন পর্যন্ত করেনি। কোনো গুরুত্বই দেয়নি তারা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয়টি শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, আর অথরিটিকে আঙুল দেখিয়ে শান্তিতে ঘুমাবে, তা হতে পারে না। যেকোনো মর্মান্তিক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে।

এছাড়া, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদ্-দ্বীন হাসপাতাল আপিল করলে তার রায় সরকারের পক্ষেই আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং