৩নং গান্ধাইল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ইমরান হোসেন মন্জু

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ৩নং গান্ধাইল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইমরান হোসেন মন্জু। দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে সামাজিক,রাজনৈতিক  মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তিনি ইতোমধ্যেই ইউনিয়নবাসীর মাঝে একটি পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হয়ে উঠেছেন।
ইমরান হোসেন মন্জু বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ৩নং গান্ধাইল ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়নে পরিণত করতে কাজ করবো। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও রাহাজানিমুক্ত একটি নিরাপদ ও শান্তিপূর্ণ গান্ধাইল ইউনিয়ন গড়ে তোলাই আমার প্রধান অঙ্গীকার। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবাপ্রদান নিশ্চিত করতে চাই।”
রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলীয় বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া সদ্য অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ইমরান হোসেন মন্জু ইতোমধ্যেই সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন। ইতোমধ্যে তার সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা  কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৩নং গান্ধাইল ইউনিয়নে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। এ প্রেক্ষাপটে ইমরান হোসেন মন্জুর অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অ

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন