বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ‘প্রস্তুতিমূলক সভা’ অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়, উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমির সভাপতিত্বে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ,কে,এম রায়হানুর রহমান।
 আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান ।
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস,  সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু,  বিএনপি নেতা আহম্মেদ শিকদার, এসময় আলফাডাঙ্গা উপজেলার সকল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও আলফাডাঙ্গা জামায়েত ইসলামি সাধারণ সম্পাদক এসএম হাফিজুর রহমান, সহ আলফাডাঙ্গা বিএনপি ও জামায়েত ইসলামি এবং আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির, আলফাডাঙ্গা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সহ দপ্তর সম্পাদক ইমরান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন ।
 ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আজ সকাল ১১ টায়, উপজেলা মিনি হল রুমে কক্ষে আয়োজিত হয়েছে।
 সর্বসাধারণের অংশগ্রহণে জাতীয় দিবসসমূহ পালনের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন