বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হাজী গোবিন্দপুর মেমোরিয়াল গার্লস উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠান: প্রধান অতিথি মকলেছুর রহমান মকে

নওগাঁর মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল গার্লস উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও বিশিষ্ট জননেতা আলহাজ্ব মোঃ মকলেছুর রহমান মকে। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও আদর্শে গড়ে উঠতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীনদের অধ্যবসায় ও মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও প্রাণবন্ত।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সুন্দরভাবে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং