শনিবার,৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ

জেলার হরিণাকুণ্ডুতে মসজিদ, মন্দির সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলার ৫৬টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে প্রথম কিস্তিতে ৪৩ লাখ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখি করতে ফুটবল বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।
এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার তৃণমূল জনগনের ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করে চলেছে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, সরকারের প্রণোদনা ও সহায়তা কর্মসূচি সচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে বন্টন করতে সরকারের নির্দেশনা রয়েছে। আমরা সবাই মিলে একটি সুখী সমৃদ্ধ হরিণাকুণ্ডু গড়ে তুলবো।
তিনি আরও বলেন, আজ যুব ও তরুণ সমাজ মাদকের ছোবলে দিশেহারা। মাদকের বিরুদ্ধে আমরা প্রশাসনিক ভাবে যুদ্ধ ঘোষণা করেছি। মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেক শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসুন, আমরা মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী