রংপুরে ১১ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন বিরোধীদলীয় সংসদীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
আজ সকাল ১১টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে নেতাকর্মীদের উষ্ণ শুভেচ্ছা গ্রহণ শেষে সকাল সাড়ে ১১টায় রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন ডা. শফিকুর রহমান।
এ সময় সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে তার বক্তব্য জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করেননি।
আজ দুপুর ২টা ৩০ মিনিটে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের চলমান গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বক্তব্য দেবেন বলে জানা গেছে।


