আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশীদের মাঝে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া, হাট-বাজারে গণসংযোগ, উঠান বৈঠক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ইউনিয়নটি।
সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিএনপি থেকে এবারের নির্বাচনে চামারী ইউনিয়নে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে বিগত নির্বাচনে অংশ নেওয়া পুরাতন মুখের পাশাপাশি নতুন মুখও রয়েছেন।
*সম্ভাব্য প্রার্থী ও তাদের বক্তব্য:*
*১. জনাব মোঃ শেখ রাশিদুল ইসলাম*
_সাবেক সভাপতি, চামারী ইউনিয়ন বিএনপি ও সাবেক চেয়ারম্যান_
তিনি বলেন, “আমি এর আগেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার আমলে এলাকায় অনেক উন্নয়ন কাজ হয়েছে। ইউনিয়ন পরিষদের বরাদ্দ সঠিকভাবে বন্টন করেছি। আবারও সুযোগ পেলে চামারীকে একটি দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”
*২. জনাব মোঃ সুলতান আহমেদ* _সাবেক সাংগঠনিক সম্পাদক, চামারী ইউনিয়ন বিএনপি ও তরুণ প্রজন্মের প্রতিনিধি_ তিনি বলেন, “আমরা তরুণরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি চাই। আমি নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়তে চাই। পাশাপাশি তরুণদের আইটি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা এবং জনাব তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের কাজ করাই আমার লক্ষ্য হবে।”
*৩. জনাব আব্দুল হাই*
_সাবেক সহ-সভাপতি, চামারী ইউনিয়ন বিএনপি ও সমাজসেবক_
তিনি বলেন, “আমার পরিবার দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা ও রাস্তাঘাট নিয়ে কাজ করছে। চেয়ারম্যান নির্বাচিত হলে সবার আগে শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিটি গ্রামের রাস্তা পাকাকরণে অগ্রাধিকার দেব।”
*৪. জনাব আবু তাহের*
_সাবেক ছাত্রনেতা, চামারী ইউনিয়ন ছাত্রদল ও তরুণ প্রজন্মের প্রতিনিধি_
তিনি বলেন, “ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চামারী ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চাই। পাশাপাশি যুবকদের নিয়ে কারিগরি প্রশিক্ষণ, খেলাধুলা ও মাদকমুক্ত সমাজ গড়ার কাজ করব।”
*৫. জনাব জোবায়ের হোসেন* _সাবেক বিএনপি নেতা ও সমাজসেবক_
তার ভাষ্য, “বর্তমানে চামারী ইউনিয়ন পরিষদ ভবনের প্রতিষ্ঠাতা আমি। মানুষের বিপদে-আপদে পাশে থাকাই আমার ধর্ম। চেয়ারম্যান হলে গরিব-অসহায়দের জন্য সরকারি বরাদ্দের সুষম বন্টন নিশ্চিত করব।”
*৬. জনাব সোহেল রানা*
_সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চামারী ইউনিয়ন বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী_
তিনি বলেন, “ব্যবসার পাশাপাশি এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন কাজ করেছি। নির্বাচিত হলে ইউনিয়নের বাজার, রাস্তাঘাট ব্যবস্থার উন্নয়ন এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখব।”
*৭. জনাব মোঃ আশরাফুল সরদার*
_সদস্য, চামারী ইউনিয়ন যুবদল ও ইউপি সদস্য, ৮নং ওয়ার্ড_ তিনি বলেন, “গত কয়েক বছর ওয়ার্ড মেম্বার হিসেবে জনগণের সেবা করেছি। উন্নয়নমূলক দৃশ্যমান কিছু কাজও এলাকাতে করেছি। জনগণের কষ্ট আমি কাছ থেকে দেখেছি। চেয়ারম্যান হিসেবে সুযোগ পেলে পরিষদের বরাদ্দ সঠিকভাবে বন্টন সহ রাস্তাঘাট, ড্রেনেজ ও সামাজিক সমস্যার সমাধানে কাজ করব।”
এছাড়া” জনাব নূরনবী ফারুক (তারা) _সাবেক সাধারণ সম্পাদক, চামারী ইউনিয়ন বিএনপি_ স্থানীয়দের মতে দলীয় সমর্থন নিয়ে মাঠে আসবেন বলে শোনা যাচ্ছে।
অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে *অধ্যাপক আব্দুর রউফ*কে ৫নং চামারী ইউনিয়নের একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
*ভোটারদের প্রত্যাশা:*
স্থানীয় ভোটাররা বলছেন, এবার তারা সৎ, যোগ্য ও শিক্ষিত প্রার্থীকে নির্বাচিত করবেন। যিনি উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান। বিশেষ করে পরিষদের বরাদ্দের সঠিক বন্টন, রাস্তাঘাট, ড্রেনেজ,মাদক মুক্ত,খেলাধুলা, শিক্ষা ও বেকার সমস্যা সমাধানকে তারা প্রধান ইস্যু হিসেবে দেখছেন।
চামারী ইউনিয়নের একাধিক ভোটার বলেন, “আমরা এমন চেয়ারম্যান চাই যে আমাদের কষ্ট বুঝবে এবং বর্তমান সরকারের উন্নয়ন সঠিক ভাবে আমাদের দোরগোড়ায় পৌঁছে দিবে।”
নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা না করলেও সম্ভাব্য প্রার্থীরা আগাম প্রচারণা শুরু করেছেন।


