সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বাংলা বাজার পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি সৈয়দ আব্দুস সালাম পান্না স্পাইনাল কর্ডজনিত জটিল সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন— প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন এবং নির্বাহী সদস্যবৃন্দ এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান সরদার।
বিবৃতিতে নেতৃবৃন্দ সৈয়দ আব্দুস সালাম পান্নার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এছাড়াও প্রেসক্লাবের সদস্য সানজিদুল হক এ সময় তার সুস্থতা কামনা করেন।


