বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরার শ্যামনগরে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে সুন্দরবন রক্ষায় লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধের মাধ্যমে সুন্দরবন রক্ষার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলার ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যদের নিয়ে লার্নিং শেয়ারিং মিটিং  অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার কলবাড়ি এলাকায় ‘রূপান্তর’-এর আয়োজনে এই লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়। রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি আশিক বিল্লাহ ও সাধারণ সম্পাদক রুহানি, কালিগঞ্জের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ হাসান এবং আশাশুনির আশরাফ হোসেন, মাসুম খায়ের সহ অন্যান্য সদস্যরা।অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেনার খালিদ লামি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বন বিভাগের সাতক্ষীরা রেঞ্চের মুন্সিগঞ্জ টল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদ,
শ্যামনগর সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন।মিটিংয়ে গত তিন মাসে তিন উপজেলায় ইয়ুথরা কি কি কাজ করছে গৃহীত বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় কালিগঞ্জ,আশাশুনি ও শ্যামনগর উপজেলার ইয়ুথ ফর সুন্দরবনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং