সখিপুরে একটি বিদ্যালয়ে‌ ২জন পাশ করেছে

টাঙ্গাইলের সখিপুরে এবার এসএসসি পরীক্ষায় দুইজন পাস করেছে। এর মধ্যে একজন নিয়মিত অপরজন অনিয়মিত। সাড়াসিয়া বাসারচালা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় নিয়মিত ১১ জন, অনিয়মিত পাঁচজন অংশগ্রহণ করে। ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে দুইজন পাস করেছে। বিদ্যালয়ে শিক্ষকসহ স্টাফ রয়েছে ১৮ জন। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মাখন অবিভক্ত ৬ নং কালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক দুইবারের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক আবু তাহের বিএসসি ১নং কাকরাজান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন