বাগেরহাটের চিতলমারী উপজেলাধীন খড়মখালী দুর্গা মন্দিরে তিন দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের আগমন ঘটেছে । অনুষ্ঠানের সাধু -সন্ন্যাসী ও কীর্তন দল নামসুধা পরিবেশন করছেন।
যেখানে স্থানীয় ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি,আয়োজক আয়োজক মন্ডলী প্রধান গন, অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে অন্যতম হিসেবে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান অর্থ প্রদান করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও চরবানিয়ারি ইউপি সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী বাবু কাশীনাথ বৈরাগী।
ধর্মীয় এই আয়োজনে তাঁর অনুদানকে ঘিরে স্থানীয় ভক্ত ও আয়োজকদের মধ্যে উৎসাহ দেখা গেছে।
সম্প্রতি অনুষ্ঠিত মহানাম যজ্ঞ অনুষ্ঠানে কাশীনাথ উপস্থিত হয়ে আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং অনুষ্ঠানের সার্বিক কার্যক্রমের জন্য অনুদান প্রদান করেন। এ সময় তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভক্তবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী কাশীনাথ বলেন, “ধর্মীয় ও সামাজিক যেকোনো ভালো কাজে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করতে চাই।”
মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজকরা তাঁর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনুষ্ঠানের সফলতা কামনা করেন।


