বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহরাস্তিতে শিশু ধর্ষণ মামলার আসামী হুমায়ন কবির গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী হুমায়ন কবির (৫৫) কে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ বেলায়েত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে শাহরাস্তি থানাধীন নাহারা এলাকার মোল্লা বাড়িতে আসামির নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হুমায়ন কবির (৫৫) নাহারা (মোল্লা বাড়ী) গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত ছেরাজুল হক এবং মাতা তুরাব জান। তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত নাহারা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৭, তারিখ ১৬ জুন ২০২৬, জি.আর নং-১৬২ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৬(২) ধারা অনুযায়ী দায়ের করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে থানা পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন