জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০-০৫-২০২৬ইং বাদ মাগরিব কুলাউড়া পৌরসভা হলরুমে এ কর্মসূচি আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এর সঞ্চালনায়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন—
বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান খান,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী,
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান মনির,
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল,
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কমর উদ্দিন আহমদ কমরু,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু।
এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আব্দুল কুদ্দুস নুরী।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


