শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলমের অকাল প্রয়াণ

নড়াইলের লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল আলম আশরাফ (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে,  আশরাফুল আলম লোহাগড়া শহরের লক্ষ্মীপাশা এলাকার মরহুম মহিউদ্দিন মোল্যার ছেলে। ব্যক্তিগত জীবনে আশরাফুল আলম অবিবাহিত ছিলেন। তিনি গত কয়েক মাস ধরে শারিরীক অসুস্থতায় ভুগছিলেন।
সম্প্রতি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর শরীরে একটি অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হয় এবং সুস্থ বোধ করায় গত শুক্রবার তিনি বাড়ি ফেরেন।
তবে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আশরাফুল আলম আশরাফ বিগত ২০১৬ সালে
লোহাগড়া পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হন। তিনি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাড়াও উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় জনগণের কাছে একজন জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন।
মরহুমের জানাজার নামাজ শনিবার বাদ আসর (বিকেল ৫টায়) লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা মোল্যার মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে লক্ষীপাশা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং