বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লোহাগড়ায় সেহরি খাওয়ার সময় গলায় ভাত বেঁধে কৃষকের মৃত্যু

সেহরি খাওয়ার সময় গলায় ভাত বেঁধে কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া  এগারোনলী গ্রামের দক্ষিণ পাড়ায়।
মৃত্যুর শিকার  শেখ মোঃ কোবাদ হোসেন কাবুল
উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এগারোনলী গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শেখ তসির উদ্দিনের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , প্রতিদিনের ন্যায় কোবাদ হোসেন কাবুল (৫৭) রোজা থাকার উদ্দেশ্যে বুধবার দিবাগত রাত আনুমানিক ৪ টার দিকে সেহরি (ভাত) খাচ্ছিল। খাওয়ার এক পর্যায়ে হঠাৎ করে তার খাদ্যনালীতে ভাত আটকে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বৃহস্পতিবার বাদ জোহর লাহুড়িয়ার
তৈলক্ষণপাড়া গোরস্থান মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।  মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং