বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লোহাগড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

লোহাগড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে লোহাগড়া উপজেলার আড়িয়ারা গ্রামে মান্নান মোল্যার ইট ভাটায় এ ঘটনা ঘটে।
নিহত দাউদ গাজী (৫০) খুলনা জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালী গ্রামের বাসিন্দা। তিনি  ওই ভাটায় স্ত্রী ও এক পুত্র সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরে ওই ইটভাটায় কর্মরত শ্রমিক দাউদ গাজী মোটরের পানি উত্তোলনের জন্য ইলেকট্রিক সুইচ অন করলে তার শরীরে পানি থাকায় তিনি অসাবধানতা: বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ইটভাটা শ্রমিক নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং