শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লামায় নুনারবিল মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বান্দরবানের লামা উপজেলায় নুনারবিল মডেল প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন।
সোমবার (১১ মে) সকাল ৯টায় তিনি লামা উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নুনারবিল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথে প্রধান শিক্ষক জাহেদ সরোয়ারসহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গিয়ে শিশু শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের মুখে বর্ণমালা শোনেন। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও শিক্ষকদের প্রচেষ্টায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে শিক্ষক নিয়োগ ও তদারকি পার্বত্য জেলা পরিষদের পরিবর্তে সরাসরি মন্ত্রণালয়ের অধীনে আনা, শিক্ষকদের মানোন্নয়ন এবং শিক্ষক সংকট নিরসনের বিষয়গুলো গুরুত্ব পায়। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এসব প্রস্তাবে সমর্থন জানান।
প্রতিমন্ত্রী উত্থাপিত দাবিগুলো গুরুত্বসহকারে নোট নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে বহুতল ভবন নির্মাণ, জনবল বৃদ্ধি ও আধুনিক সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হলে তিনি নতুন পদ সৃষ্টি, জনবল বৃদ্ধি, ছয়তলা ভবন নির্মাণ এবং একটি কম্পিউটার ল্যাব স্থাপনের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনের শেষে প্রতিমন্ত্রী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং