বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নতুন কমিটির জাঁকজমকপূর্ণ অভিষেক

যুক্তরাজ্যের লন্ডন শহরের পূর্বাঞ্চলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় একটি কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসী সুনামগঞ্জবাসীর মিলনমেলায় পরিণত হয়।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর রুহুল আমীন ও সাবেক সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী পরিষদের সদস্য হাসনাত আহমেদ চুন্নু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল-এর স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক জিল্লুর হুসাইন এমবিই, চ্যানেল এস-এর সিইও তাজ চৌধুরী, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের সভাপতি মুহিবউদ্দীন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল বারী, বাংলাদেশ সেন্টার-এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক স্পিকার আহবাব হুসাইন, সাবেক ডেপুটি মেয়র শাহেদ আলী, কাউন্সিলর আবুল বশর, কাউন্সিলর ফয়জুর রহমানসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

স্বাগত বক্তব্যে সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন, “সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে শুধু একটি সংগঠন নয়, এটি প্রবাসে বসবাসরত সুনামগঞ্জবাসীর ঐক্যের প্রতীক।” তিনি যুক্তরাজ্যে বসবাসরত সকল সুনামগঞ্জবাসীকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।

অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ পর্বে সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষদের তাঁদের অসামান্য অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা সংগঠনের ধারাবাহিক উন্নয়ন ও ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাইয়ুম মিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ইয়াসিন সুমনসহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। এছাড়াও প্রধান উপদেষ্টা আরমান আলী, সাবেক প্রধান উপদেষ্টা সৈয়দ আবুল কাশেম, সহ-সভাপতি আব্দুল আশিক চৌধুরী, আসকর আলী, মুহিব মিয়া, শাহ সানাওয়ার হোসাইন এবং মাশুক আহমেদ সরদার তাদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রবাসী কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং প্রবাসী সুনামগঞ্জবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

পরিশেষে যুগ্ম সম্পাদক সোহাগ রহমানের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গীতিকার ও সুরকার সৈয়দ দুলাল, শিল্পী আলাউর রহমান, বাউল শিল্পী শফিকুন্নুরের উত্তরসূরি জুবের আক্তার সোহেল ও রুবেল এবং নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী বিথী চৌধুরী সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

সার্বিকভাবে, অভিষেক অনুষ্ঠানটি প্রবাসী সুনামগঞ্জবাসীর ঐক্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং