বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। লন্ডনে কেক কেটে সাকিবের ৩৯তম জন্মদিন উদযাপন করেন বিসিবির এ পরিচালক।
একটি বেসরকারি টেলিভিশন সাকিবের জন্মদিনের একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা গেছে, কেক কেটে সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করছেন আসিফ আকবর।
এ সময় দুজন দুজনকে কেক খাইয়ে দেন।
সাকিবই বিশ্বের একমাত্র প্লেয়ার যার ৬৫০+ ইন্টারন্যাশনাল উইকেটের পাশাপাশি রয়েছে ১৪ হাজার+ ইন্টারন্যাশনাল রান। ক্রিকেট বিশ্বের একমাত্র প্লেয়ার যিনি কিনা এক বিশ্বকাপে ৬০০+ রান এবং ১০+ উইকেট নিয়েছেন। এমন আরও কত যে একমাত্র সাকিব তার হিসাব খাতাতেই হয়তো রয়েছে।পরিসংখ্যান অনুযায়ী টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে ৫টি সেঞ্চুরিসহ ৪৩৬৭ রান এবং বল হাতে ২৩১টি উইকেট রয়েছে সাকিবের ঝুলিতে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৩০ ম্যাচে ৯টি সেঞ্চুরিসহ ৭০৮৬ রান করার পাশাপাশি তিনি শিকার করেছেন ৩০১টি উইকেট।


