বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাস্তার মাঝখানে স্থাপিত বিতর্কিত ‘শাহান-আরা পার্ক’ অপসারণ শুরু

বরিশাল নগরীর একটি সড়কের মাঝখানে স্থাপিত বিতর্কিত ‘শাহান-আরা পার্ক’-এর অবশিষ্ট অংশ অপসারণ কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।
দীর্ঘদিনের জনদুর্ভোগ ও যান চলাচলে প্রতিবন্ধকতার অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৩ মে) সকাল ১১টায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী।
এছাড়াও সাবেক কাউন্সিলর শাহ আমিনুল ইসলাম আমিন, হাবিবুর রহমান টিপু, আ.ন.ম সাইফুল আহসান আজিম ও ইউনূস হোসেন উপস্থিত ছিলেন। মহানগর বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, আহমেদ জ্যাকি অনুপম, নওশাদ হোসেন নান্টু, মাজহারুল ইসলাম জাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এ সময় উপস্থিত ছিলেন।
দীর্ঘ প্রতীক্ষিত এ উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে জড়ো হন এবং জনদুর্ভোগ নিরসনে সাহসী পদক্ষেপ গ্রহণ করায় প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং