বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যায়যায়দিন পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান বিশিষ্ট সাংবাদিক আতিয়ার রহমানের পিতার মৃত্যু

​খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শোভনা পশ্চিমপাড়া গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মোঃ আতিয়ার রহমানের পিতা মোঃ ছমির আলী তরফদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​মঙ্গলবার (৩১ মার্চ) ভোর রাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি পরিবার, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​মরহুমের জানাজার নামাজ গতকাল  মঙ্গলবার জোহরের নামাজের পর শোভনা পশ্চিমপাড়া মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন শোভনা মোল্লাপাড়া মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ হারুনার রশিদ।

​নামাজ শেষে শোভনা পশ্চিমপাড়া তরফদার বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে দাফন করা হয়েছে।

​মরহুমের জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, খুলনা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোকাতুর পরিবেশে সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

​মোঃ ছমির আলী তরফদারের মৃত্যুতে এলাকায় এবং দৈনিক জনতার খবর পরিবার সহ খুলনার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।​

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধর্মপাশায় ৭ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও ১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১১০ প্রাথমিক বিদ্যালয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা একটি হাওর বেষ্টিত উপজেলা।যা আয়তনের দিকে অনেক