বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মোস্তাক-আমিরের নেতৃত্বে কচুয়ায় মিলনের নির্বাচনী কার্যক্রমে কুমিল্লা নেতৃবৃন্দের অংশগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্বাচনী জনসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে কচুয়া উপজেলার সাচার বাজার এলাকায়।
উক্ত নির্বাচনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপি নেতা রেজাউল হক আঁখি, জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ভিপি মোস্তফা কামাল সুমন, সাবেক ছাত্রদল নেতা ও বেলজিয়াম স্বেচ্ছাসেবক দলের সভাপতি অসীম সরকার রিপন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা ফখরুল ইসলাম মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নেতারা প্রার্থীর পক্ষে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী নির্বাচনে সমর্থন কামনা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন