বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধার, এলাকায় কৌতূহল

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর গ্রামে একটি পুকুর পুনঃখননের সময় মাটির নিচ থেকে একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) বেলা আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে পুকুর খননকাজ চলাকালে শ্রমিকরা হঠাৎ মাটির নিচে একটি অজ্ঞাত মূর্তি দেখতে পান। বিষয়টি দ্রুত স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে কৌতূহলী জনতা ঘটনাস্থলে ভিড় করেন।

পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং উদ্ধারকৃত বস্তুটি থানায় আনা হয়েছে। তিনি বলেন, “এটি কী ধরনের মূর্তি এবং এর ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক কোনো গুরুত্ব রয়েছে কিনা, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।”

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, এটি প্রাচীন কোনো নিদর্শন হতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতের অপেক্ষা করা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং