মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মানিকগঞ্জ।
সভাপতিত্ব করেন জনাবা মৌসুমী নাসরিন, উপজেলা নির্বাহী অফিসার, মানিকগঞ্জ সদর।
২০ মে ২০২৬ বুধবার সকাল ১০:০০ ঘটিকায় শুরু হওয়া এ কর্মশালায় কোরবানির চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি, লবণ প্রয়োগ, মানসম্পন্ন সংরক্ষণ কৌশল এবং সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ইমাম, আলেমসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা চামড়া সংরক্ষণে বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর গ্রহণ করেন।
সরকারের নির্দেশনা অনুযায়ী কোরবানির চামড়ার অপচয় রোধ এবং এর সর্বোচ্চ মূল্যায়ন নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


