চিতলমার-ফকিরহাট -মোল্লাহাট, বাগেরহাট-১ আসন এর মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খাঁনের সঙ্গে, চিতলমারী থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮:০০ টায় চিতলমারী বাজারে সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রেসক্লাবের স্মানিত সভাপতি শহিদুল হক টিপু, সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স হালদার, সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান,মো:বেল্লাল সহ অন্যান্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় ও পরামর্শ মুলক বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে তিনি নবগঠিত চিতলমারী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের মিষ্টিমুখ করান।


