মাদক বিরোধী অভিযানে আসামীবিহীন ভারতীয় ৮৩ বোতল জব্দ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১টা বাজে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বরুয়াকোনা বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এর ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযানে অংশ নেয়। নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তারা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮১ এমপি হতে আনুমানিক দুইশোা গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এরপর কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের অন্তর্গত কুয়ারপাড় নামক স্থানে অভিযান চালিয়ে তারা মাদকদ্রব্য উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ৮৩ বোতল ভারতীয় মদ রয়েছে। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, তাই মদগুলো মালিকবিহীন অবস্থায় আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, “সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি সবসময়ই তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।”
তিনি আরও জানান, আটককৃত ৮৩ বোতল ভারতীয় মদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার প্রক্রিয়া চলছে।
সীমান্ত দিয়ে সব ধরনের মাদক ও চোরাচালান বন্ধে ভবিষ্যতেও বিজিবি’র এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও