ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের, গঙ্গানন্দপুর গ্রামে “মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন” এই স্লোগানকে সামনে রেখে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাতে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ। সভায় সভাপতিত্ব করেন শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইস্রাফিল মোল্লা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন চৌধুরী আশা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহস্রাইল বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল চৌধুরী, সিদ্দিক খান, সাবেক ইউপি সদস্য ও দলিল লেখক মোঃ জাহাঙ্গীর আলম, , ৩ নং ওয়ার্ডের মেম্বার মোস্তফা শরীফ, ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইয়ার আলী,বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, আততাব উদ্দিন শিকদার, মহিদ মিয়া, মজিবুর মোল্লা, কামরুল মোল্যা, সানোয়ার হোসেন, বিএনপি নেতা দুলাল ইসলাম, সৈয়দ তারেক মোঃ আবদুল্লাহ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মোল্যা সুমন, বিশিষ্ট ব্যবসায়ী রোমান মোল্লা, ফারুক সিকদার, মামুন শরীফ, উজ্জ্বল খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় চেয়ারম্যান কামাল আহমেদ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, শেখর ইউনিয়নকে মাদকমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জানান, ইউনিয়নের কোথাও মাদক ক্রয়-বিক্রয়ের তথ্য দিয়ে মাদক ব্যবসায়ী বা ক্রেতাকে ধরিয়ে দিতে পারলে, তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। মাদক ক্রেতা ধরিয়ে দিলে ৫ হাজার ও বিক্রেতাকে ধরিয়ে দিলেই ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দেন, একই সঙ্গে তিনি মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে, সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধের মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিভিন্ন সচেতনতামূলক প্রতিপাদ্য তুলে ধরা হয়। এর মধ্যে ছিল— “মাদককে না বলুন, সুন্দর ভবিষ্যৎ গড়ুন”, “মাদক নয়, শিক্ষা হোক জীবনের শক্তি”, “সচেতন পরিবার, মাদকমুক্ত সমাজ”, “মাদক ছাড়ুন, সুস্থ জীবন গড়ুন” এবং “যুব সমাজের অঙ্গীকার, মাদকমুক্ত বাংলাদেশ”।
সভা শেষে উপস্থিত জনসাধারণ মাদকের বিরুদ্ধে, সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


