শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাজপাড়া ইউনিয়ন বিএনপিতে নতুন নেতৃত্ব: সভাপতি মাসুদ, সম্পাদক মোজাহারুল; ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মাসুদুজ্জামান মাসুদ মন্ডল, সাধারণ সম্পাদক হিসেবে এসএম মোজাহারুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজু বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা ও সদস্য সচিব মনোয়ার হোসেন আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটির অন্যান্য নেতারা হলেন— সিনিয়র সহসভাপতি শামসুল আলম; সহসভাপতি নাজমুল, গোলাম মোস্তফা বাবু, শহিদুল্লাহ শেখ, হালিম মন্ডল, রবিউল ইসলাম শামীম, আব্দুল খালেক ও ইমরুল কায়েস রবি; যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান খান, দুলাল উদ্দিন, আলমগীর বাবু, ইসরাইল হোসেন, মিজানুর রহমান ও আব্দুল আলিম; প্রচার সম্পাদক আবু সাইদ শেখ; দপ্তর সম্পাদক আবুল কাসেম; অর্থ সম্পাদক ফজলুর রহমান খানসহ অন্যান্যরা।
নবনির্বাচিত সভাপতি মাসুদুজ্জামান মাসুদ মন্ডল বলেন, নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। এতে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন, এই কমিটির মাধ্যমে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে।
সাধারণ সম্পাদক এসএম মোজাহারুল ইসলাম বলেন, মাজপাড়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি দায়িত্বপ্রাপ্ত হওয়ায় দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, পাবনা জেলা ও আটঘরিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং