বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

​মাগুরা সদরের আঠারখাদা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল নোমান

​আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখার সংগ্রামী অর্থ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ আল নোমান।
​তাঁর এই মনোনয়ন প্রাপ্তিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও অগ্রিম শুভকামনা জানানো হয়েছে।
​শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ আল নোমান একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব। তিনি ছাত্রজীবন থেকেই অত্যন্ত দক্ষতার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। আঠারখাদা ইউনিয়নের সাধারণ মানুষের সেবা ও উন্নয়নের লক্ষ্যে তিনি যে সাহসী পদক্ষেপ নিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে।
​নেতৃবৃন্দ আরও বলেন, মহান আল্লাহ পাক যেন তাঁকে সততা, এখলাস ও অসীম হিম্মতের সাথে এই নির্বাচনী যাত্রাপথ অতিক্রম করার তৌফিক দান করেন এবং তাঁকে নির্বাচনে কামিয়াবি বা সফলতা দান করেন। আমিন।
​সাবেক এই ছাত্রনেতার প্রার্থী হওয়ার খবরে আঠারখাদা ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, নির্বাচিত হলে তিনি ইউনিয়নবাসীর অধিকার প্রতিষ্ঠায় এবং একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত আঠারখাদা গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং